1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:17 pm

সেপ্টেম্বরে সর্বোচ্চ মাদক উদ্ধার, পোরশা থানা নির্বাচিত

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • 50 Time View

২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদকদ্রব্য উদ্ধারকারী থানা হিসেবে পোরশা থানাকে নির্বাচিত করা হয়েছে। এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন পোরশা থানা পুলিশের সংশ্লিষ্টরা। পোরশা থানা পুলিশ জানায়, এ সাফল্য কোনো একক ব্যক্তি বা কর্মকর্তার নয়। থানার প্রতিটি কর্মকর্তা ও ফোর্স সদস্যের নিরলস পরিশ্রম, আন্তরিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের সম্মিলিত ফল হিসেবে এ অর্জন এসেছে। এ বিষয়ে পোরশা থানা পুলিশের পক্ষ থেকে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাঁর সার্বিক দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণায় মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে তথ্য ও সহযোগিতা দিয়ে পাশে থাকায় পোরশা থানার সর্বস্তরের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে পোরশা থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ‘টিম পোরশা থানা’ ভবিষ্যতেও দৃঢ়তা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost