1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:15 pm

ভোজ্যতেল বিক্রিতে অনিরাপদ ড্রাম বন্ধে কিশোরগঞ্জে অ্যাডভোকেসি সভা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
  • 87 Time View

ভোজ্যতেল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের দাবি উঠেছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কিশোরগঞ্জে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন ক্যাবের সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান। খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বাজার মনিটরিংয়ে ভূমিকা নিয়ে উপস্থাপনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের উপদেষ্টা অ্যাডভোকেট মায়া ভৌমিক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ পৌরসভা কেন্দ্রীয় মসজিদের ইমাম উবায়দুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু। আলোচনায় বক্তারা বলেন, ভোজ্যতেল মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই তেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহার নিশ্চিত করা জরুরি। অনিরাপদ ড্রামে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির কারণে তেলের গুণগত মান এবং জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় নিরাপদ ভোজ্যতেল সরবরাহ নিশ্চিত করা, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং অনিরাপদ ড্রামের পরিবর্তে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাত্র ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost