
রাজশাহীর দামকুড়া থানার জাঙ্গালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় জাঙ্গালপাড়া গ্রামের মো. নুরুল হোসেন (ছদ্মনাম) (১৬) নামে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরটির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply