1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:16 pm

আজ প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬
  • 53 Time View

আজ ৭ অক্টোবর মো. তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালের এই দিনে ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্লাবন ছিলেন বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলের একমাত্র ছেলে। তাঁর অকাল মৃত্যুতে বেলাবোর সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।

এসব কর্মসূচিতে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

মৃত্যুর এক বছর পরও প্লাবনের স্মৃতি স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে অমলিন। তাঁর কর্মজীবন, সাংবাদিকতায় অবদান ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করছেন অনেকে।

মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এটাই পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের একান্ত দোয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost