1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:16 pm

কুষ্টিয়ায় ডিবির অভিযানে দুই পিস্তলসহ দুই যুবক আটক

রফিক, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬
  • 51 Time View
Oplus_16908288

কুষ্টিয়ায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দূর্বাচরা গ্রামের মো. রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)। ডিবি পুলিশ জানায়, বংশীতলা এলাকায় অস্ত্র ও গুলিসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফ ও আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost