1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:16 pm

রাজশাহীতে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬
  • 49 Time View

রাজশাহীতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকার ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ। তিনি অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনি সহায়তা প্রদান এবং মাঠপর্যায়ে পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, জনসেবা প্রদানের পদ্ধতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। মতবিনিময়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা মাঠপর্যায়ে পুলিশিং কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। সভায় বক্তারা বলেন, এ ধরনের মতবিনিময় প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost