1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 3:23 pm

ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ, ফেরত পাঠালো বিজিবি

মো. সজীব উদ্দিন , দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • 56 Time View

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে মারধরের পর ভারতীয় এক মা ও মেয়েকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বিজিবির টহল দল তাদের উদ্ধার করে শূন্যরেখা দিয়ে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠিয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩০৩/৫-এসের কাছে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের শিবতলা ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিক সুলতানা বেগম (৩৬) ও তার মেয়ে মোছা. আলীয়া খাতুনকে মারধর করে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক পাঠিয়ে দেয়। সুলতানা বেগমের স্বামীর নাম মুহিন ইসলাম। তাদের বাড়ি ভারতের আজমীর জেলার দারোগা বাজার থানার আন্দার কোট এলাকায় বলে বিজিবি সূত্রে জানা গেছে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে। পরে মানবিক ও আইনগত বিষয় বিবেচনায় নিয়ে মা-মেয়েকে শূন্যরেখা দিয়ে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, সুলতানা বেগম ও তার মেয়ে মুসলিম ধর্মাবলম্বী এবং তারা হিন্দি ভাষায় কথা বলেন। তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ও রেশন কার্ড পাওয়া গেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost