
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাটাবাড়ী এলাকার একটি লিচুবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ সাংবাদিকদের জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply