1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:35 pm

দিনাজপুরে শীতের আগমনী বার্তা, কুয়াশার চাদরে ঢেকেছে জনপদ

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬
  • 73 Time View

দিনাজপুরে শীতের আগমনী বার্তা নিয়ে ভোর থেকেই দেখা মিলছে হালকা কুয়াশার। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট, সড়ক ও আশপাশের জনপদ। সকালের দিকে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা না যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সোমবার (৫ অক্টোবর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামীণ জনপদ ও খোলা মাঠ এলাকায় কুয়াশার ঘনত্ব ছিল তুলনামূলক বেশি। ভোরের স্নিগ্ধ আবহাওয়া ও শীতের হালকা আমেজ উপভোগ করতে অনেককে সড়ক ও গ্রামের পথে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। কেউ কেউ আবার সকালবেলার ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন। প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপে দিনাজপুরবাসীর কাছে শীতের আগমনী বার্তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। কুয়াশায় মোড়া ভোর আর হিমেল আবহাওয়া জানান দিচ্ছে, ধীরে ধীরে বিদায় নিচ্ছে উষ্ণতা, এগিয়ে আসছে শীতের মৌসুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost