1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:02 pm

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন অভিযান 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  • 59 Time View

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (৪ অক্টোবর) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি মোড়, রামকৃষ্টপুর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের মাধ্যমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বাসিন্দাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।  অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের টিম লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এ সময় ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost