
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় কীটনাশকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ (রোববার, ৪ অক্টোবর) ভোর আনুমানিক চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সীমান্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চারা তলা পাড়া গ্রামের একটি ক্ষেতে অভিযানকালে তা উদ্ধার করে।অভিযানে আব্দুল আজিজ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪৫ বোতল উইনক্রেক্স সিরাপ, ১৮৯ বোতল ফেয়ারডিল সিরাপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হ।
এর আগে শনিবার (৩ অক্টোবর) দুপুরে গয়েশপুর বিওপির এলাকাভুক্ত একটি আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করে বিজিবির নিয়মিত টহল দল।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply