1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 1:49 pm

দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  • 31 Time View

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরপাড়ে সিয়াম তার সমবয়সী চাচাতো ভাই সাইমের সঙ্গে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সিয়াম পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সাইম দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে সিয়ামকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost