1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 12:55 pm

বরিশালে বেড়াতে এসে ৩ লাখ টাকা নিয়ে আত্মীয়ের উধাও হওয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 70 Time View

বরিশালের মুসলিম গোরস্থান এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে এসে নগদ ৩ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে মো. নুর আলম মল্লিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক মাহফুজ ইসলাম সবুজ জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকার দূর সম্পর্কের আত্মীয় মো. নুর আলম মল্লিক তাঁর বাসায় বেড়াতে আসেন। বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যার পরও বাসায় ফিরে না আসায় তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বাসার স্যুটকেসের দরজা খোলা দেখতে পান পরিবারের সদস্যরা। স্যুটকেসে রাখা চেকবই ও এটিএম কার্ড অক্ষত থাকলেও নগদ ৩ লাখ টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযুক্ত নুর আলম মল্লিক ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকার মোহাম্মদ মল্লিকের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost