
নোয়াখালীর চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছাতা বিতরণ করেছেন চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদ রানা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকার কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ছাতা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে বক্তব্য দেন চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহম্মদ হানিফ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া ললটু, শ্রমিক দল নেতা হাজি মাসুদ, নোয়াখালী জেলা ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া ও ছাত্রনেতা রিয়াজ খন্দকার। বক্তারা বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের দৈনন্দিন চলাচলে সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply