1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 11:31 am

হিলিতে যৌথ অভিযানে ৬৪৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

মো. সজিব উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • 91 Time View

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৬৪৬ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হিলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৮৫/১১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস সংলগ্ন একটি স্টোররুমে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও মাদকদ্রব্য মজুদের তথ্য পায় বিজিবি। এসব মালামাল ভ্যান বা পিকআপযোগে হাকিমপুর সড়ক হয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল বলেও তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে বিজিবি টহল দল, উপজেলা ভূমি কর্মকর্তা ও পুলিশের সদস্যরা যৌথভাবে হিলির পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় তল্লাশি চালিয়ে দুটি কার্টন থেকে ৬৪৬ বোতল নিষিদ্ধ ‘তনু লায়ন’ সিরাপ (১১০ এমএল) উদ্ধার করেন। বিজিবি জানায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মালামাল ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের মাধ্যমে এসব সিরাপ ধ্বংস করা হবে। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost