1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 11:31 am

মাঠ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • 81 Time View

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুরের মাঠ থেকে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ করতে গিয়ে কামালপুরের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের আংশিক গলিত (পচনধরা) মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত ও লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost