1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 11:31 am

চুয়াডাঙ্গায় চোরাই পথে পাচারের সময় ১০ বস্তা সার আটক, বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • 89 Time View

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামে চোরাই পথে পাচারের সময় ১০ বস্তা বাংলা ডিএপি সার আটক করেছে স্থানীয়রা। পরে সারসহ সংশ্লিষ্ট বিক্রেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝোড়াঘাটা গ্রামের আলম মালিতার ছেলে ফারুক হোসেন মালিতা দামুড়হুদা উপজেলার এক সার ডিলারের কাছ থেকে ১০ বস্তা বাংলা ডিএপি সার বেশি দামে ক্রয় করেন। পরে আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সন্ধ্যার পর পাখিভ্যানে করে দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এক খুচরা বিক্রেতার কাছে সারগুলো পাঠানো হচ্ছিল। পথিমধ্যে হুচুকপাড়া গ্রামের মধ্যে স্থানীয়দের সন্দেহ হলে পাখিভ্যানসহ ১০ বস্তা সার আটক করা হয়। পরে স্থানীয়রা সারসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত সাড়ে ৯টার দিকে ঝোড়াঘাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সার ব্যবসায়ী আইন, ২০২৬-এর ১২(৩) ধারায় ফারুক হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত, অতিরিক্ত দামে বিক্রি কিংবা এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা যাবে না। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার ব্যবসায়ীদের প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। আইন অমান্য করলে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া জরুরি। সরকার কৃষকদের জন্য যে সার বরাদ্দ দেয়, তা নির্ধারিত নিয়মে কৃষকদের মধ্যেই বিতরণ করতে হবে। সার অন্যত্র পাচার বা অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে কৃষি বিভাগ নজরদারি করছে। এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় অনেক কৃষক সার পাচ্ছেন না। বিশেষ করে চাষাবাদের মৌসুমে সার কিনতে গিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ একদিকে কৃষকরা সার সংকটে ভুগছেন, অন্যদিকে সরকারি নিয়ম উপেক্ষা করে সার অন্যত্র বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। কৃষকদের দাবি, সার পাচার ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে নিয়মিত তদারকি বাড়াতে হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকরা যাতে সহজে ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে হবে। জব্দ করা ১০ বস্তা সার মেসার্স বিশ্বাস ট্রেডার্সের কাছে জমা রাখা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা তহমিনা পারভীনের মাধ্যমে ন্যায্যমূল্যে হুচুকপাড়া-ঝোড়াঘাটা গ্রামের কৃষকদের কাছে এসব সার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost