1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 10:43 am

আলমডাঙ্গায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কলিন্সকে পুলিশের হাতে তুলে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • 75 Time View
Oplus_16908288

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ভাংবাড়িয়া ইউনিয়ন সভাপতি আশিক আহমেদ কলিন্সকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আশিক আহমেদ কলিন্সকে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেন।
আশিক আহমেদ কলিন্স উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের আহার আলীর ছেলে। তিনি ৫ আগস্টের আগে ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক আহমেদ কলিন্সের বিরুদ্ধে ২০১৬ সালে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই ঘটনায় স্থানীয় জনতা মাইক্রোবাসটি ধাওয়া করে আশিক আহমেদ কলিন্সসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ছাড়া আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক সহিংসতার মামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গেছে।
২০২৪ সালের শেষদিকে হাটবোয়ালিয়া ও ভাংবাড়িয়া এলাকায় তার বিরুদ্ধে অবৈধ অনলাইন জুয়ার সিন্ডিকেট পরিচালনা ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রবিবার বিকেলে আটকের পর আশিক আহমেদ কলিন্সকে আলমডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost