1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 8:51 am

হরিপুর সীমান্ত থেকে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 84 Time View
Oplus_16908288

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩৪৭/৩-এস সংলগ্ন এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ তথ্য জানায়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন চাপসার বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৭/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। উদ্ধার করা মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost