1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 24, 2026, 5:52 pm

দিনাজপুরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, এক হাজার ৩০৬ মণ্ডপে পূজার আয়োজন

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • 15 Time View

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কনফারেন্স-১)-এ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং মণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের নির্দেশনা এবং প্রশাসনের বিধি-নিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, এ বছর দিনাজপুর জেলার মোট ১ হাজার ৩০৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে জেলার সব মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় জানানো হয়। প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন উপজেলার মন্দির কমিটির প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost