1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 24, 2026, 2:58 pm

৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • 3 Time View

স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের নাগরিকরা লিঙ্গ নির্বিশেষে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে ১ অক্টোবর সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা। তবে ওই সময়ের মধ্যে সিস্টেম থেকে User ID পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না। পরীক্ষার ফি ২০০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটি চার্জসহ আরও ৫ টাকা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমবিবিএস/সমমান বা বিডিএস/সমমান পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের ফল আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে প্রকাশিত না হলেও তারা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট সব লিখিত পরীক্ষা ২৫ অক্টোবরের মধ্যে শেষ হতে হবে এবং প্রার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জন করতে হবে। অন্যথায় প্রার্থিতা বাতিল হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রি বা ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইকুইভ্যালেন্স সনদ দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ইস্যু করা সাময়িক বা স্থায়ী নিবন্ধন সনদের সত্যায়িত কপিও জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনও প্রার্থী তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, প্রয়োজনীয় তথ্য গোপন, জাল সনদ দাখিল, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা প্রতারণার আশ্রয় নিলে প্রার্থিতা বাতিলসহ পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost