
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুরে খেতা পাগলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ও সামাজিক কার্যক্রম শুরু করেছেন বেলাবো উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মোল্লা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী রায়পুরা উপজেলার হাসিমপুরে অবস্থিত খেতা পাগলার মাজার জিয়ারত শেষে শাহিন মোল্লা তাঁর নিজ উদ্যোগে মাজারে ১টি মহিষ জবাই করে উপস্থিত ভক্ত ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তবারক বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি আগামী দিনে দলীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। শাহিন মোল্লা বলেন, “আসন্ন ইউপি নির্বাচনে আমি বেলাবো উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আমার ইউনিয়নের সকল জনগণসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।” এ কর্মসূচিতে আমলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক ভক্ত, নারী-পুরুষ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply