
বরগুনায় সফরে এসে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী সফরে বরগুনায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। সফরকালে তিনি বরগুনা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও কাউন্সিলর অসুস্থ স্বপনকে দেখতে তাঁর বাসায় যান। এ সময় বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) তাঁর সঙ্গে ছিলেন। তারা অসুস্থ স্বপনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন। এর আগে বিকেল ৩টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন। দিনব্যাপী সফরে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়টিও গুরুত্ব পায়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply