1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 7:37 am

বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ

বরগুনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 64 Time View

বরগুনার বেতাগী উপজেলার দুই আওয়ামী লীগ নেতাকে ঘিরে নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার এবং ফুলতলা গ্রামের অনু শিকদারের ছেলে রঞ্জু শিকদারের দিকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিজ উপজেলা বেতাগীর বাইরে পার্শ্ববর্তী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি এলাকায় বসবাসের সুযোগ নিয়ে নাসির হাওলাদার ও রঞ্জু শিকদার স্থানীয়সহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের সংগঠিত করার চেষ্টা করছেন। গোপন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে বেতাগীর বিবিচিনি ও বাকেরগঞ্জের নিয়ামতি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য কিছু নেতাকর্মীকে অর্থায়নের মাধ্যমে পুনরায় সক্রিয় করার পাশাপাশি অনলাইনেও রাজনৈতিক প্রচারণা বাড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বরগুনার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। আমতলী, তালতলী ও বেতাগীতে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশজুড়ে এমন ঝটিকা মিছিল, গোপন বৈঠক ও অনলাইন তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর আরও দাবি, নাসির হাওলাদার ও রঞ্জু শিকদার দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি বিভিন্ন তৎপরতার জন্য অর্থ সংগ্রহের চেষ্টাও করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নাসির হাওলাদার ও রঞ্জু শিকদারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন সাংবাদিক তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা কল রিসিভ করেননি বলে জানা গেছে। পরে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় বলেও দাবি করা হয়েছে। এদিকে, বরগুনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের শ্বশুর অমল কৃষ্ণ তালুকদারকে মঙ্গলবার রাতে তার নিজ বাসা থেকে বরগুনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost