
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম খাদ্যাভ্যাস ও ফলিত পুষ্টির গুরুত্ব তুলে ধরে বরগুনায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ সেমিনারের আয়োজন করে। বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারটান প্রধান কার্যালয়ের পরিচালক (উপসচিব) রেহেনা আকতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাসের প্রয়োজনীয়তা, ফলিত পুষ্টির গুরুত্ব এবং নিরাপদ ও সঠিক পদ্ধতিতে খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবারের সমন্বয় ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply