1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 7:41 am

দেশকে দুর্নীতিমুক্ত করতে তরুণদের ভূমিকা রাখতে হবে: ব্যারিস্টার খোকন

মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 80 Time View

নোয়াখালীর চাটখিলে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জিপিএ-৫ পাওয়া ৮০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।  চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের রাজনীতিতে শিক্ষিত ও মেধাবী মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। শিক্ষার প্রয়োজন নেই—রাজনীতি সম্পর্কে এমন ধারণা পরিবর্তন করতে হবে। যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের দায়িত্ব নিতে হবে। শুধু সার্টিফিকেট অর্জন নয়, প্রকৃত জ্ঞান, দক্ষতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অর্জন করতে হবে। এসব গুণই জীবনের কঠিন পরিস্থিতি ও প্রতিযোগিতায় সফল হতে সহায়তা করবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে দেশের সম্পদে পরিণত হতে হবে। একই সঙ্গে দেশকে দুর্নীতিমুক্ত করতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং তাদের কৃতিত্বকে স্মরণীয় করে রাখতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয় এবং সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, কৃতি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করে ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়ে দেশ ও মানুষের সেবায় অবদান রাখবে। আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost