1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 7:37 am

কোটচাঁদপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দের চেক বিতরণ

আবুল হাসান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 68 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, পিএএ। এছাড়াও অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য মাস্টার শহিদুল ইসলামের সন্তান মেহেদী হাসান রনি, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক ও মানবিক উন্নয়নের অন্যতম ভিত্তি। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সেবার মানও বাড়বে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost