
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৭৬ হাজার ৮০০ টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়। বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীন বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply