1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 6:57 am

জীবননগরে তিন প্রতিষ্ঠানে অর্ধলাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 99 Time View

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে গ্যাস বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন ও লাইসেন্স ছাড়া চিকিৎসা এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরির অভিযোগে এসব জরিমানা করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্যের মান ও মূল্য তদারকি করা হয়। অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মো. আব্দুল মালেকের প্রতিষ্ঠান মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মিথ্যা বিজ্ঞাপন এবং লাইসেন্স ছাড়া চিকিৎসা ও ব্যবসা পরিচালনার অভিযোগে মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির অভিযোগে মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost