
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে ও এক চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল ওই গ্রামের মৃত ফুল চাঁদের ছেলে। আহত দুজন হলেন নিহত ইমদাদুলের ছেলে তপন (১৯) ও তার চাচাতো ভাই মৃত আলেকের ছেলে বাবুল হোসেন (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই বজলু রহমানের সঙ্গে ইমদাদুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বজলু রহমান ধারালো হাসুয়া দিয়ে ইমদাদুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তপনকেও শরীরের বিভিন্ন স্থানে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বাবুল হোসেন বাধা দিতে গেলে তাকেও হাসুয়া দিয়ে আঘাত করা হয়। এতে তার পেটে গুরুতর জখম হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply