1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 9, 2026, 2:49 am

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • 102 Time View
চীনের ৩৫ বছর বয়সী জিয়াং এবং জান্নাতুল ইসলাম ইভা।

মুঠোফোনে পরিচয়, এরপর চ্যাটিংয়ের মাধ্যমে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের টানেই প্রায় দেড় বছর পর চীনের জিয়াংসি প্রদেশ থেকে বরিশালের বাকেরগঞ্জে ছুটে এসেছেন ৩৫ বছর বয়সী জিয়াং। ভালোবাসার মানুষ জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। পরে কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতিকে নিয়ে আনন্দে মেতেছে ইভার পরিবার। জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। তার স্ত্রী জান্নাতুল ইসলাম ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে। ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কিনতে ঢাকার বসুন্ধরা সিটিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মাধ্যমেই মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে দুজনের যোগাযোগ শুরু হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। প্রায় দেড় বছর ধরে চলা সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। ওই দিনই ইভার সঙ্গে তার প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের এফিডেভিট করেন তিনি। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে যান ইভা। সেখানে গত ১০ সেপ্টেম্বর গায়েহলুদের আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিকভাবে অনুষ্ঠিত হয় বৌভাত। চীনা জামাইকে ঘিরে আয়োজনে আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। ইভা বলেন, ‘জিয়াং গ্রামের পরিবেশ খুব পছন্দ করেন। আমার বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাদের সেই ইচ্ছা পূরণ করতেই গ্রামে এসে অনুষ্ঠান করা হয়েছে।’ স্বামীর সঙ্গে ভাষাগত যোগাযোগের বিষয়ে ইভা বলেন, জিয়াংয়ের ভাষা তিনি অল্প অল্প বুঝতে পারেন। বেশিরভাগ সময় অনুবাদ অ্যাপের মাধ্যমে দুজনের কথাবার্তা হয়। জিয়াং পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করছেন। দেশীয় খাবার ও গ্রামের পরিবেশও তার ভালো লেগেছে। অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, অনলাইনে চ্যাটিংয়ের সূত্র ধরে ইভার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার টানেই বাংলাদেশে এসে তাকে বিয়ে করেছেন। ভবিষ্যতে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ইভার বাবা জাকির হাওলাদার বলেন, ‘জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসের বেশি সময় ধরে সে বাংলাদেশে আছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। কিছুদিন পর ইভাকে নিয়ে সে চীনে ফিরে যাবে।’ এদিকে জিয়াংয়ের বাংলাদেশে আসা এবং ইভাকে বিয়ের বিষয়ে পুলিশ আগে থেকে অবগত ছিল না বলে জানিয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost