1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 10:39 am

জীবননগরে আইসিটি অফিসার মাহমুদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 33 Time View
Oplus_16908288
 জীবননগর উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি আফিসার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ পৌর শহরের বসুতিপাড়ার বহুতল ভবনের ভাড়া বাসার তৃতীয় তলার একটি ফ্লাট হতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে।
জীবননগর থানা পুলিশ সূত্র জানিয়েছে, মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকাপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। ৩ বছর পূর্বে তিনি জীবননগরে আইসিটি অফিসার পদে যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ইতি খাতুনের সাথে বিবাদের কারণে এক সন্তানের জনক মাহমুদুর রহমান আত্মহত্যার পথ বেছে নেন।
 জীবননগর ওসি সোলায়মান সেখ মামমুদুর রহমানের আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানাতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost