1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 28, 2026, 6:47 am

‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করলো আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
  • 25 Time View

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। এরই মধ্যেই তার সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি অডিও প্রচার করা হয়। তবে অডিওটি এক বছর আগের বলে জানায় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক ‘Bangladesh Awami League’ পেজে ‘হাসিনা সুস্থ আছেন’ সংক্রান্ত একটি অডিও প্রচার করা হয়। তবে দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকিংয়ে অডিওটি পুরোনো প্রমাণ হলে সেটি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়। শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে অডিওটি খুঁজে পাওয়া যায়নি। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি। তাদের অনুসন্ধানে দেখা গেছে, তার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost