1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 27, 2026, 9:07 am

আজ জেলায় জেলায় বিক্ষোভ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • 8 Time View

সারাদেশের সব জেলায় আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost