1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 27, 2026, 5:08 am

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • 7 Time View

৭ উকেটে ৪৯৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে লিড আর না বাড়িয়েই ৪০৩ রানে এগিয়ে থেকে দিনের খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। প্রোটিয়াদের এমন সিদ্ধান্তে অনেকেই অবাক হলেও তা যে বেশ কার্যকরী ছিল তা এখন প্রমাণিত। দিনের দুই সেশনের খেলা শেষ না হতেই অলআউট হয়েছে টাইগাররা। তাতে ইনিংস এবং ২১৯ রানের হার নিশ্চিত হয়েছেন নাজমুল হোসেন শান্তদের। জোহানেসবার্ধের পর সেঞ্চুরিয়নেও হারায় এইডেন মার্করামদের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল সফরকারীরা।  সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার শিকার হয়েছে বাংলাদেশ। উইয়ান মুল্ডারের অবিশ্বাস্য অলরাউন্ড নৈপুণ্যের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনেই সফরকারীদের দ্বিতীয় ইনিংস মাত্র ১৮৪ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি (১০০) করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে মাত্র ৩১ রানে ৭ উইকেট শিকার করে একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন মুল্ডার। প্রথম ইনিংসে বাংলাদেশের ৯১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। ওপেনার মার্কাস অ্যাকারম্যানের ১৫০ রানের পাশাপাশি মুল্ডারের ১০০, মার্কো জানসেনের অপরাজিত ৬৭ এবং টনি ডি জর্জির ৬৬ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসেই ৪০৩ রানের বিশাল লিড পেয়ে যায় প্রোটিয়ারা।৪০৩ রানে পিছিয়ে থেকে আজ বুধবার (তৃতীয় দিন) নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম ৫৮ রান যোগ করেন। তবে ৪৮ বলে ২৯ রান করা তানজিদকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মুল্ডার; আর সেখান থেকেই শুরু হয় বাংলাদেশের ছন্দপতন। পরের ওভারেই শূন্য রানে ফিরে যান অভিজ্ঞ মুমিনুল হক, এবং দলীয় ৭৮ রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা মাহফিজুল (৬২ বলে ৩৮ রান)। মধ্যাহ্নভোজের (লাঞ্চ) বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেটে ১০৯ রান তুলে কিছুটা প্রতিরোধের আভাস দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে দুজন মিলে ৫০ রানের জুটি গড়েন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৩ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪১ রান করা হৃদয় কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফিরলে ভেঙে যায় সেই প্রতিরোধও। এরপর মুল্ডারের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার। লিটন দাস (১৫), জাকের আলী (২), শরিফুল ইসলাম (০) এবং তাসকিন আহমেদ (১০)- এই চার ব্যাটারকেই সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান মুল্ডার। এক প্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করা অধিনায়ক শান্তও ১০১ বলে ৩৪ রান করে মুল্ডারের সপ্তম শিকারে পরিণত হন। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ১৮৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। মুল্ডারের ৭ উইকেটের পাশাপাশি মার্কো জানসেন ২টি ও কাগিসো রাবাদা ১টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩.৩ ওভারে ৯১/১০ (মাহফিজুল ২৩, হৃদয় ১৯, মুমিনুল ১৮; জানসেন ৩/১৭, রাবাদা ৩/২৩, নরকিয়া ২/১০)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৫ ওভারে ৪৯৪/৭ (ডিক্লে.) (অ্যাকারম্যান ১৫০, মুল্ডার ১০০, জানসেন ৬৭*, ডি জর্জি ৬৬; শরিফুল ২/৯৫, খালেদ ২/৮৮, তাসকিন ১/৬১, ইবাদত ১/৮৯, হৃদয় ১/৪৫)।

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৯.৪ ওভারে ১৮৪/১০ (হৃদয় ৪১, মাহফিজুল ৩৮, শান্ত ৩৪, তানজিদ ২৯; মুল্ডার ৭/৩১, জানসেন ২/৪৮, রাবাদা ১/৩৭)।

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২১৯ রানে জয়ী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost