
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা করেছে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সদস্যবৃন্দ, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহিদুল ইসলাম বিপ্লবসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে আকাশপথে কুষ্টিয়ায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর সফরকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রবেশের পথগুলো পরিচ্ছন্ন রাখা, উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ এবং অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রম নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ইতোমধ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। তবে কোনো এলাকা যেন অপরিচ্ছন্ন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply