1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 5:07 am

রাজশাহীতে হারানো ৬১টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

শাহাদাত হোসেন, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 38 Time View
শাহাদাত হোসেন, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ। এ সময় পুলিশ সুপার বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে তাঁরা আনন্দিত। আগামীতে এ সাফল্যের পরিধি আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি জনগণকে সেবা প্রদানের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন মালিকরা। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পুলিশ জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন। এ সময় মোবাইল ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost