1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 5:07 am

বিরল ও হরিপুর সীমান্তে ৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 33 Time View
 ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপি এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাশালগাঁও বিওপির সীমান্তবর্তী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা মদ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost