1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:09 am

নওগাঁয় গ্যারেজে ডাকাতি, গাইবান্ধায় সরঞ্জামসহ গ্রেপ্তার ২

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  • 29 Time View
শাহাদাত হোসেন, জেলা প্রতিনিধি:

নওগাঁয় অটোচার্জার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একদল অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানার চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলাম সেতুর পাশে অবস্থিত একটি অটোচার্জার গ্যারেজে হামলা চালায়। ডাকাতরা গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে শাহজাহান নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাঘাটা থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) এবং গাইবান্ধার সাঘাটা থানার গাছবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে আমিনুর (৪৫)। পুলিশ জানায়, মনোয়ার হোসেন মিন্টুকে আমিনুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হেক্সা ব্লেড, একটি তালা কাটার চায়নিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের ফলার ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত রশি। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost