1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 4, 2026, 11:48 pm

প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও দাপট

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 3 Time View

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাটরা।  বিবিসি ও সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন ২১৮টি আসনে বিজয়ী হতে যাচ্ছে। খবর বিবিসি। এ পর্যন্ত ডেমোক্র্যাটদের ১০৪ জন ও রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। এদিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৬০। তবে এখনও ৮৭টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। এ পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন, আর রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। দুই দলেরই আরও সাতজন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ৩টি আসনের ফলাফল ঘোষণা এখনো বাকি। সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ৫১টি আসন নিশ্চিত করতে হবে। সিনেটের মোট ১০০ আসনের মধ্যে এ বছর নির্বাচন হচ্ছে না—এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত ও ৩১টি রিপাবলিকান-সমর্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost