1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 4, 2026, 10:18 pm

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 8 Time View
Oplus_16908288

দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেল দুটির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টা থেকে রাত ১১টা ২৫ মিনিট পর্যন্ত পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবার সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল প্রথমে বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেদুল রহমান দুলাল (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চাবিসহ রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি Suzuki Gixxer 150 CC মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। পরে গ্রেপ্তার দুলালের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টা ২৫ মিনিটে বেলাইচণ্ডী বাজার এলাকার ইপিজেড সংলগ্ন শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে সাইফুল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চাবিসহ রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের একটি Bajaj Discover 100 CC মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের সঙ্গে জড়িত আরও কয়েকজন ওই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পলাতক ব্যক্তিরা হলেন আব্দুল আলিম (৪২), লাল বাবু (৪৩) ও মোঃ ইউসুফ (২৭)। তাঁদের সবার বাড়ি পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকা থেকে কৌশলে মোটরসাইকেলগুলো চুরি করেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost