
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৪৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫২ হাজার ২০০ টাকা। রোববার (১১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১০ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৪৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ২০০ টাকা। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply