1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 25, 2026, 6:13 am

চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • 4 Time View

বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অপেক্ষা করছেন অনেক যাত্রী। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। সংশ্লিষ্টরা জানান, বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। তবে সম্প্রতি তা বাড়িয়ে ১৫০ টাকা দাবি করছে মালিক সমিতি। এতে আপত্তি জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সব বাস চলাচল বন্ধ নেই। চাঁদা আদায় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost