1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 3:14 pm

লামায় কলিঙ্গা মারমাপাড়া ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

মোহাম্মদ আবুল হাশেম, লামা ( বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • 141 Time View

বান্দরবানের লামায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কলিঙ্গা মারমাপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সমাপনী খেলা। গ্রামীণ পর্যায়ে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমাপনী খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা ট্রাক্টর মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক নুরুল আফসার শামীম, লাইন সম্পাদক শাহেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হাসান এবং সহলাইন সম্পাদক শফিকুল ইসলাম কাদের। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনির হোসেন বলেন, খেলাধুলা যুবসমাজকে সামাজিক অবক্ষয় ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে তাঁদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আয়োজকেরা জানান, গ্রামীণ পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost