1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 4:56 pm

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 43 Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফে পরিবর্তন আনল বিসিবি। নতুন দায়িত্ব পেয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে কাজ করবেন ৪৬ বছর বয়সি এই দক্ষিণ আফ্রিকান। এর আগে প্রায় দেড় বছর বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাহউদ্দীন। সম্প্রতি তাকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। খেলোয়াড় হিসেবে মাকেতার ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না হলেও কোচিংয়ে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০০৭ সালে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-ফোর সনদধারী এই কোচ দুই দশকেরও বেশি সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এ ছাড়া ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন মাকেতা। দেশটির উদীয়মান ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost