1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 3:53 pm

গাইবান্ধায় মোটরসাইকেলের সিটের নিচে ৩ কেজি গাঁজা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 70 Time View

গাইবান্ধা শহরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজাসহ হামিদুল হক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হামিদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা পৌর এলাকায় অভিযান চালানো হয়। রাত ৯টা ৪০ মিনিটে পুরাতন জেলখানা মোড় এলাকায় বকুলের পানের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে হামিদুল হককে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুল জানিয়েছেন, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চওয়াবাড়ী মৌজা এলাকার নয়ন মিয়ার (২৬) কাছ থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশে ধাপেরহাট যাচ্ছিলেন তিনি। এ কাজে আরও একজন পলাতক ব্যক্তি তাকে সহায়তা করছিলেন বলেও তিনি পুলিশকে জানিয়েছেন। গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোত্তালেব সরকার বলেন, এ ঘটনায় গ্রেফতার হামিদুল হক, পলাতক নয়ন মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost