1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 23, 2026, 11:28 pm

বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • 22 Time View

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার বাস ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের বৈঠক শেষে নতুন ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার ও মহানগর রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়বে। ফলে রাজধানীসহ বিভিন্ন মহানগর ও দূরপাল্লার রুটে যাত্রীদের আগের তুলনায় বাড়তি ভাড়া গুনতে হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর সোমবার বাসভাড়াও বাড়ানোর প্রস্তাব দেন পরিবহন মালিকরা। কিলোমিটার প্রতি বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে প্রস্তাব দেন তারা। সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার বাড়ানোর আগ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ছিল ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ার কারণে নতুন করে নির্ধারিত হবে বাস ভাড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost