
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭০১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৬৮ হাজার ৩৫০ টাকা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীন আমতলী, খানপুর, জলপাইতলী ও সুন্দরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৭৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৭০১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৬৮ হাজার ৩৫০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply