1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 1:44 pm

দর্শনা থেকে ভোলায় যাওয়ার পথে ৯ লাখ টাকার ভুট্টা উধাও

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • 64 Time View

২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা নিয়ে চালক উধাও, মালিককে ‘হিসাব’ বুঝিয়ে দেওয়ার দাবি

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ভোলার ঘোষঘাটে কাজী ফার্মসের নির্ধারিত ইউনিটে পাঠানো প্রায় ৯ লাখ টাকা মূল্যের ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টার হদিস মিলছে না। ভুট্টা বোঝাই ট্রাক নির্ধারিত গন্তব্যে না পৌঁছে মাঝপথে মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কাজী ফার্মস লিমিটেডের দর্শনা প্রতিনিধি ইকবাল কবির জাহিদ। এ ঘটনায় ট্রাকচালক ও মালিকের বিরুদ্ধে দর্শনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর দর্শনার করিমপুরে কাজী ফার্মসের নিজস্ব গুদাম থেকে ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টা ট্রাকটিতে বোঝাই করা হয়। এর বাজারমূল্য উল্লেখ করা হয়েছে ৮ লাখ ৬৮ হাজার টাকা। ট্রাকটির নিবন্ধন নম্বর যশোর-ট-১১-৩৫৩৪ এবং চালক ছিলেন পারকৃষ্ণপুরের মহিবুল ইসলাম।অভিযোগকারীর দাবি, ১০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ট্রাকটির ভোলার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও চালক সেটি রামনগর মোড়ে দুই দিন ফেলে রাখেন। পরে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে হেলপারকে রেখে চালক একাই ভোলার উদ্দেশে রওনা হন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভুট্টা ভোলার ঘোষঘাটে পৌঁছায়নি। চালকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও ট্রাক ও চালকের সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারী ইকবাল কবির জাহিদের দাবি, ১৭ সেপ্টেম্বর ট্রাক মালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চালক ১৪ সেপ্টেম্বর তার কাছে ফিরে এসে ভাড়ার হিসাব বুঝিয়ে দিয়ে চলে গেছেন। ট্রাক মালিক রফিকুল ইসলাম অবশ্য ভুট্টার বিষয়ে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তার দাবি, ভুট্টা পরিবহনের জন্য সরাসরি চালকের সঙ্গে চুক্তি করেছিলেন ইকবাল কবির জাহিদ। চালক ফিরে এসে শুধু ভাড়ার হিসাব বুঝিয়ে দিয়েছেন; ভুট্টার কী হয়েছে, সে বিষয়ে তার জানা নেই। এদিকে ইকবাল কবির জাহিদ প্রশ্ন তুলেছেন—১৩ সেপ্টেম্বর দর্শনা থেকে ভুট্টা বোঝাই ট্রাক নিয়ে ভোলার উদ্দেশে রওনা হওয়ার পর মাত্র এক দিনের মধ্যে ভোলা থেকে ফিরে এসে ১৪ সেপ্টেম্বর ট্রাক মালিকের কাছে হিসাব বুঝিয়ে দেওয়া কীভাবে সম্ভব? তার অভিযোগ, গন্তব্যে পৌঁছানোর আগেই ভুট্টা অন্যত্র বিক্রি করে দেওয়া হয়ে থাকতে পারে। তবে ভুট্টা কোথায় গেছে, মাঝপথে বিক্রি করা হয়েছিল কি না এবং এ ঘটনায় চালক বা ট্রাক মালিকের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এসব অভিযোগের সত্যতা তদন্তের আগে নিশ্চিত নয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন ইকবাল কবির জাহিদ। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost