1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 2:16 pm

ভয়ানক রূপে ডেঙ্গু, একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 43 Time View

ভয়ানক হয়ে উঠেছে ডেঙ্গু। মশাবাহিত এই জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ।  এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৭১ জন। এই সংখ্যাও চলতি বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা হয়ে গেল ৪৫ হাজার ৩৯৪ জন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির তিনজন, ঢাকা উত্তর সিটির দুজন, খুলনা বিভাগের দুজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চারজন নারী। এর আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। যা ছিল এ বছরের সর্বোচ্চ। এছাড়া ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। তবে মঙ্গলবার মৃত্যু ও আক্রান্ত দুই ক্ষেত্রেই নতুন রেকর্ড করল। প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost